nav-left cat-right
cat-right

Q1-FY2027-এ গ্রাহকদের মোট ৪,৬৬৬ কোটি টাকার সুবিধা প্রদান করেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স

Q1-FY2027-এ গ্রাহকদের মোট ৪,৬৬৬ কোটি টাকার সুবিধা প্রদান করেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স
  • Q1-FY2027-এ টার্ম প্ল্যান ব্যবসায় ৬০.৪% প্রবৃদ্ধি
  • Q1-FY2027-এ শিল্প-নেতৃত্বস্থানীয় ৯৯.৩% ক্লেম সেটেলমেন্ট রেশিও
  • প্রফিট আফটার ট্যাক্স বার্ষিকভিত্তিতে ২৭.৮% বৃদ্ধি পেয়ে ৩৮৬ কোটি টাকায় পৌঁছেছে

মুম্বাই: আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স জুন ২০২৬-এ শেষ হওয়া প্রথম কোয়ার্টারে বার্ষিকভিত্তিতে নিট মুনাফায় ২৭.৮% প্রবৃদ্ধি সহ ৩৮৬ কোটি টাকা আয়ের কথা জানিয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, Q1-FY2027-এ কোম্পানির টার্ম প্ল্যান (রিটেল প্রোটেকশন) ব্যবসা বার্ষিকভিত্তিতে ৬০.৪% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করে ‘আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ করার প্রস্তাব অনুমোদন করেছে।

কোম্পানির এমডি এবং সিইও, মি. অনুপ বাগচী বলেছেন, “গ্রাহক-প্রথম নীতিই আমাদের কৌশলের মূল ভিত্তি। নন-ইনভেস্টিগেটিভ দাবির ক্ষেত্রে মাত্র ১ দিনের গড় টার্নঅ্যারাউন্ড সময়সহ Q1-FY2027-এ আমাদের ইন্ডাস্ট্রি-লিডিং ৯৯.৩% ক্লেইম সেটেলমেন্ট রেশিও গ্রাহকদের এবং তাদের পরিবারকে সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে পাশে থাকার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্নিশ্চিত করে। এই কোয়ার্টারে আমরা ১,৩০৬ কোটি টাকার ডেথ ক্লেইম নিষ্পত্তি করেছি এবং ম্যাচুরিটি ও সারভাইভাল বেনিফিট হিসেবে ৩,৩৬০ কোটি টাকা প্রদান করেছি, যা আমাদের পলিসিহোল্ডারদের সময়মতো আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তি প্রদানের প্রতি আমাদের ধারাবাহিক মনোযোগকে প্রতিফলিত করে। এছাড়া, অর্থবর্ষ ২০২৬-এ আমরা ৫,১৪৯ কোটি টাকার ডেথ ক্লেইম নিষ্পত্তি করেছি এবং ম্যাচুরিটি ও সারভাইভাল বেনিফিট হিসেবে ১৫,৩৬৩ কোটি টাকা প্রদান করেছি।

Q1-FY2027-এ আমাদের কোম্পানির কর-পরবর্তী মুনাফা বার্ষিকভিত্তিতে ২৭.৮% বৃদ্ধি পেয়ে ৩৮৬ কোটি টাকা হয়েছে। বিশেষ করে, আমরা Q1-FY2027-এ আমাদের রিটেল প্রোটেকশন ব্যবসায় বার্ষিকভিত্তিতে ৬০.৪% শক্তিশালী প্রবৃদ্ধি নথিভুক্ত করেছি, যা ভারতের সুরক্ষার চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতিকে দর্শায়।

আমরা দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে ইকোনমিকস অব স্কেল, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগানো অব্যাহত রাখব। গুরুত্বপূর্ণ বিষয় হলো, Q1-FY2027-এ আমাদের সেভিংস কস্ট-টু-প্রিমিয়াম রেশিও ৫০ বেসিস পয়েন্ট কমে ১৩.৬%-এ নেমে এসেছে, যা আমাদের উদ্ভাবনে পুনঃবিনিয়োগ করতে, ডিজিটাল সক্ষমতা জোরদার করতে এবং ভবিষ্যতের প্রবৃদ্ধিতে সাহায্য করবে।

পরিচালনা পর্ষদ সম্প্রতি প্রাসঙ্গিক অনুমোদন সাপেক্ষে কোম্পানির নাম পরিবর্তন করে ‘আইসিআইসিআই লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’ রাখার একটি প্রস্তাব অনুমোদন করেছে।

প্রস্তাবিত নামটি আইসিআইসিআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত শক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। আমাদের ব্যবসা স্বাভাবিক নিয়মেই প্রবৃদ্ধির ধারায় এগিয়ে চলেছে এবং আমরা আমাদের পরিধি সম্প্রসারণ, গ্রাহক মূল্য বৃদ্ধি এবং ভারতের ক্রমবর্ধমান জীবন বীমা বাজারের বিপুল সুযোগগুলোকে কাজে লাগানোর দিকে মনোনিবেশ করছি।”

Q1-FY2027-এ গ্রাহকদের মোট ৪,৬৬৬ কোটি টাকার সুবিধা প্রদান করেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স

 

Comments are closed.